যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রত্যাশীদের জন্য নিয়ম কঠিন হচ্ছে

ন্ধান২৪.কমঃ যেসব দেশ দিয়ে আশ্রয় প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে,সেগুলোর কাছে আগে নিরাপত্তা চেয়ে না থাকলে তাদের আবেদন গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন এমন একটি প্রস্তাব তুলেছে। তবে এ নিয়ম মেক্সিকোর জন্য শিথিলযোগ্য বলে জানানো হয়েছে।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে বলা হয়েছে, ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় এ ধরনের একটি প্রস্তাব এর আগেও উঠেছিল। তবে আদালত প্রস্তাবনাটি আটকে দেয়ায় এটি আলোর মুখ দেখেনি।
যারা তৃতীয় কোনো দেশের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করবে,এ নীতি তাদের জন্য নাগরিকত্ব লাভ কঠিন করে তুলবে। অবশ্য যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র মেক্সিকান নাগরিকদের জন্য এটি কোনো বাধা তৈরি করবে না।

এর আগে ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এ জাতীয় একটি অভিবাসন নীতি কার্যকর করার চেষ্টা করেছিল। তবে একটি আপিল আদালতের বাধায় সে দফায় এটি কার্যকর করতে পারেনি তারা।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এবারের প্রস্তাবনাটি ট্রাম্পের সময়ের চেয়ে আলাদা। কারণ, এটি খুব বেশি কঠোর নীতি নয়। এখানে বিভিন্নভাবে ছাড়ের সুযোগ রয়েছে। বাইডেনের এ প্রস্তাবনায় আইনি পথগুলো খোলা রয়েছে।
অবশ্য বাইডেন প্রশাসনের প্রস্তাবিত নীতি এখনই কার্যকর হচ্ছে না। কিছু আইনি প্রক্রিয়া পার করে তবেই এটি বাস্তবায়ন করা হতে পারে। আপাতত এ প্রস্তাবনার বিষয়ে জনমত যাচাইয়ের জন্য ৩০ দিন সময় নেয়া হবে। সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে প্রস্তাবনায় কোনো সংশোধন বা পরিবর্তনও আনা হতে পারে।

প্রস্তাবনার পক্ষে বাইডেন প্রশাসনের যুক্তি হলো,এমন ব্যবস্থা না নিলে দেশটিতে দিনে ১৩ হাজার পর্যন্ত আশ্রয় প্রত্যাশী ভিড় জমাতে পারে। দেশটিতে প্রতিদিন গড়ে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ সীমান্ত পার হয়ে পার হয়ে ঢুকছে। গত নভেম্বরের পর থেকে এ হার বেড়েই চলেছে। নভেম্বরে এ সংখ্যার দৈনিক গড় ছিল ৭ হাজার ৭০০। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিন গড়ে ৮ হাজার ৬০০ মানুষ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছে।

Exit mobile version