সন্ধান২৪.কমঃ শেরেবাংলা কৃষিবিশ্বদ্যিালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটির সভাপতি এম এ রশীদ ও সাধারণ সম্পাদক হলেন এম এ মামুন। সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠিন করা হয়।
গঠিত এই নতুন নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, রেজাউল করিম চৌধুরী মানিক-সহসভাপতি, আহম কামাল-সহসভাপতি, যুগল কিশোর নাথ-যুগ্ম সাধারণ সম্পাদক, আনিসুল হক সোহেল-সাংগঠনিক সম্পাদক,আজিম উদ্দীন-কোষাধ্যক্ষ ও শুভময় -সাংস্কৃতিক সম্পাদক।
কার্যকরি কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন মীর ফরিদ উদ্দীন আহমেদ,মনোয়ারু লইসলাম,তপতী রায়,প্রভাত বোস, আসাদুজ্জামান কিরন ও সেকেন্দার আলী । নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ ও বিদায়ী সাধারণ সম্পাদক সেকেন্দার অঅলী।
কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড.গোলাম সামদানী তরফদার। কমিশনে সদস্য ছিলেন আসাদুজ্জামান কিরন ও শুভময়।


