সন্ধান২৪.কম : ইংরেজি ও আরবিতে পর্যায়ক্রমে সেই শুভেচ্ছা ছড়িয়ে পড়তে থাকে বুর্জ খালিফার গোটা গায়ে। দূর থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে যা বুর্জ খালিফার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়।
বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং, দুবাইয়ের পরিচিতি হয়ে ওঠা বুর্জ খালিফার গায়ে ফুটে উঠল ইদের শুভেচ্ছা। বিভিন্ন সময়, একাধিক ইস্যুতে বুর্জ খালিফার গায়ে এমন বার্তা ফুটে উঠতে দেখা গিয়েছে, কখনও তা কোনও দেশের স্বাধীনতা দিবস হোক বা কখনও তা মঙ্গল-অভিযানে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রেই হোক। এবার ইদের শুভেচ্ছা জানাতে বুর্জ খালিফার গায়ের আলো ঝলমলিয়ে উঠল।
গোটা বিশ্ব জুড়ে ইদ উদযাপনের প্রস্তুতি প্রায় সারা। বাংলাদেশের এক দিন আগে আরবের দেশগুলিতে ইদ পালিত হলো। আর সেই উৎসবে নিজেদের স্টাইলেই যোগ দিল বুর্জ খালিফাও। ইদের উৎসব মানুষ পুরোপুরি মেতে ওঠার আগেই বুর্জ খালিফার গায়ে অজস্র এলইডিতে ফুটে উঠল ‘ইদ মুবারক’।


