Sunday, February 15, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রাবণই প্রথম বিমান উড়িয়েছিলেন! প্রমাণে মরিয়া শ্রীলঙ্কা

July 19, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
13
VIEWS
Share on Facebook

 

সন্ধান২৪.কম ডেস্ক অযোধ্যার বন থেকে কীভাবে সীতাকে রাবণরাজ্য অর্থাৎ আজকের শ্রীলঙ্কায়  নিয়ে যাওয়া হল। রামায়ণ অনুযায়ী, আকাশপথেই সীতাকে নিয়ে গিয়েছিলেন লঙ্কাধিপতি। আর এই কাহিনির উপর দাঁড়িয়েই নতুন এক দাবি সামনে আনছে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র।

বলা হচ্ছে, আকাশপথে পরিবহণ অর্থাৎ বিমানের পথপ্রদর্শক রাবণরাজা। এই দাবির স্বপক্ষে প্রমাণ জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছে শ্রীলঙ্কা। বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রক একযোগে এই নিয়ে গবেষণায় আগ্রহীদের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছে।

এবছর ফের তা মাথাচাড়া দিয়ে উঠেছে। রাবণের হাত ধরেই যে পৃথিবীতে বিমান এসেছে, তা প্রমাণে ফের উঠেপড়ে লেগেছে দারুচিনি দ্বীপ। ৷ ‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্যের হারিয়ে যাওয়া ঐতিহ্য’ – নামাঙ্কিত গবেষণা শুরু হবে খুব দ্রুত। বিমান পরিবহণ মন্ত্রকের দেওয়া বিজ্ঞাপনে জানানো হয়েছে, এই সংক্রান্ত যে কোনও তথ্য, কাহিনি পেলেই যেন তা মন্ত্রকে সরবরাহ করা হয়। প্রয়োজনে নৃতত্ববিদদের পরামর্শ নিয়ে খোঁড়াখুঁড়িও হবে বলে জানা গিয়েছে। দেখা যাক, দাবির স্বপক্ষে কতটা প্রমাণ দিতে পারেন সিংহলিরা।

ঋষি বাল্মীকি রচিত রামায়ণের (Ramayana) অন্যতম মুখ্য চরিত্র রাবণকে খলনায়ক হিসেবে দেখানো হলেও, নিজের রাজ্যে তিনি আজও নিজের রাজ্যে ‘রাজা’ হিসেবে শ্রদ্ধা পান। সেদিনের রাবণরাজ্য আজকের শ্রীলঙ্কা বলে চিহ্নিত হয়েছে পরে। সিংহলিরা এখনও মনে করেন, রাবণ অসামান্য প্রতিভাবান ছিলেন। তিনিই প্রথম আকাশপথে পরিবহণে পথ দেখিয়েছিলেন সীতাকে হরণ করে নিজের সাম্রাজ্যে নিয়ে আসার সময়। সেটা ছিল ৫ হাজার বছর আগে। এই দাবি করেছেন দেশের বিমান পরিবহণ মন্ত্রকের প্রাক্তন এক কর্তা। তাঁর কথায়, ”রাবণই প্রথম আকাশপথে যাত্রা করেছিলেন। এটা কোনও পুরাণ বা কল্পকাহিনি নয়, বাস্তবেই এমনটা ঘটেছিল। এ নিয়ে বিস্তারিত গবেষণার পর আগামী ৫ বছরের মধ্যে আমরা অকাট্য প্রমাণ দাখিল করব।”

আসলে শ্রীলঙ্কায় দশাননকে নিয়ে এ ধরনের মিথ কম নেই। রাবণ সেখানে এতটাই শ্রদ্ধেয় যে শ্রীলঙ্কার তরফে মহাকাশের প্রথম পাঠানো স্যাটেলাইটের নামও রাখা হয়েছিল – রাবণ। গত বছরই দেশের বিমান পরিবহণ মন্ত্রক এই দাবি তুলে ধরেছিলেন। সেবার ঐতিহাসিক, ভূতত্ববিদ, পুরাতত্ববিদ এবং বিমান পরিবহণ সংক্রান্ত বিশেষজ্ঞদের নিয়ে একটি সেমিনার হয়। তর্ক-বিতর্ক হয়েছিল সেখান। তারপর কোনও কারণে ব্যাপারটা চাপা পড়ে যায়।

 

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version