রাশিয়া ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: জেলেনস্কি

Ukrainian President Volodymyr Zelensky speaks during a video address on Friday April 1. (Ukrainian Government/Facebook)

রাশিয়া দোনবাস অঞ্চলে ও খারকিভে ‘ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

দেশের পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল অবস্থায়’ রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।

তিনি বলেন, রাশিয়া উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। ভাবতেও পারি না যে, আমরা এখনই সব পরীক্ষায় পাস করে ফেলেছি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। আজ যুদ্ধের ৩৮ তম দিন।

Exit mobile version