সন্ধান২৪.কম : রোববার দুপুরে আবদুল হামিদ হেলিকপ্টারে করে ভাইয়ের মরদেহ নিয়ে কিশোরগঞ্জে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত আবদুল হাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার প্রথম প্রহরে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্বেও ছিলেন আব্দুল হাই।
ভাইবোনদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবিতে বাঁয়ে মো. আবদুল হাই, যিনি বৃহস্পতিবার মারা গেছেন। আর ছবিতে ডানে তাদের ছোট ভাই আবদুল হক নুরু এবং বোন আছিয়া আলম, যিনি মিঠামইন উপজেলা চেয়ারম্যান। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে পারিবারিক গোরস্তানে রোববার দাফন হবে আবদুল হাইয়ের।
ওইদিন জানাজ শেষে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। রাষ্ট্রপতি ছোট ভাইয়ের জানাজা, দাফন ও দোয়ায় অংশ নেবেন। ওইদিন আবদুল হামিদ নিজ বাড়িতে থাকতেও পারেন বলে বঙ্গভবনের এক কর্মকর্তা জানিয়েছেন।
