রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য লতা মঙ্গেশকরের, মুখাগ্নি করলেন ভাই, শোক জানালেন সচিন,শাহরুখ খানরা

সন্ধান২৪.কম ঃ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল লতা মঙ্গেশকরের। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন হয় রাষ্ট্রপতির তরফেও। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মরদেহের মুখাগ্নি করেন। রবিবার ৯২ বছরে বয়সে প্রয়াত হন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

লতাকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে সচিন তেণ্ডুলকর

লতাকে তিনি ‘মা’ বলে সম্বোধন করতেন। লতার গানের কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম অনুরাগী সচিন তেণ্ডুলকর। গায়িকারও যথেষ্ট কাছের ছিলেন তিনি। মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত সচিন। এছাড়া পৌঁছে গিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এমএনএস প্রধান রাজ ঠাকরে প্রমুখ।

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে শাহরুখ খান

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত হলেন শাহরুখ খান।

শিবাজি পার্কে শাহরুখ।
ছবি: ইনস্টাগ্রাম

Exit mobile version