সন্ধান২৪.কমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কম্পানির সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় কম্পানির চেয়ারম্যান আবুল হাসেম ও তাঁর ছেলে সজিবসহ আটজনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ । শনিবার (১০ জুলাই) দুপুরে আবুল হাশেমকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়েছে।

নারায়নগঞ্জের পুলিশ সুপার জানান, রুপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ড ও অর্ধশতাধিক নিহতের ঘটনায় শনিবার দুপুরে আবুল হাশেমকে আটক করা হয়েছে গুলশানের নিজ বাসা থেকে। তিনি ছাড়াও এ ঘটনায় আরও সাতজনকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে নারায়নজঞ্জে নিয়ে আসা হয়েছে।
এদিকে ঘটনার পর শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঘটনাস্থল পরিদর্শনে যান । সেখানে সাংবাদিকদের তিনি জানান, ‘এ ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।’
এর আগে, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুনে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে।