রেকর্ড মূল্যে বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব

রেকর্ড মূল্যে বিক্রি হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার স্বত্ব। আগামী পাঁচ (২০২৩-২০২৭) বছরের জন্য ৪৪ হাজার ৭৫ লাখ টাকায় আইপিএল ম্যাচ দেখানোর স্বত্ব বিক্রি হয়েছে।

এই নিয়ে তিনবার আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে। প্রথমে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচার স্বত্ব সোনি কিনেছিল ৮,২০০ কোটি টাকায়।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএল দেখানোর স্বত্ব কিনে নেয় ডিজনি স্টার ১৬,৩৪৮ কোটি টাকায়। এবার ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ৪৩,০৫০ কোটি টাকায় আইপিএল দেখানোর স্বত্ব বিক্রি হল। এবার আইপিএলের দর বাড়ল ১৩৮ শতাংশ।

এর মধ্যে শুধু প্রথম দুটি প্যাকেজের টিভি ও ডিজিটাল স্বত্ব কাল নিলামে বিক্রি হয়েছে ৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে! প্যাকেজ ‘সি’ ও ‘ডি’-এর সর্বোচ্চ দর এখনো নির্ধারিত হয়নি। ফলে অঙ্কটা আরও বাড়বে। প্যাকেজ ‘এ’-তে থাকা ভারতীয় উপমহাদেশের টিভি স্বত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে।

প্যাকেজ ‘বি’-তে থাকা ডিজিটাল (স্ট্রিমিং) স্বত্ব বিক্রি হয় ২০ হাজার ৫০০ কোটি রুপিতে। সব মিলিয়ে প্রতি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ১১০ কোটি রুপির বেশি। এতে সব ধরনের খেলায় ম্যাচপ্রতি আয়ের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগকেও ছাড়িয়ে গেছে আইপিএল।

Exit mobile version