রোনালদোর চেয়ে এগিয়ে মেসি

আয়-রোজগারে পর্তুগাল তারকা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে একধাপ এগিয়ে রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, মেসি সবচেয়ে বেশি আয় করেছেন গত বছর।

কর পরিশোধের আগে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি কামিয়েছেন ১৩০ মিলিয়ন ডলার (১১০ মিলিয়ন পাউন্ড)।

ক্রিশ্চিয়ানো রোনালদোর স্থান তালিকায় তৃতীয়। তার আয় ১১৫ মিলিয়ন ডলার (৯৭ মিলিয়ন পাউন্ড)।

দ্বিতীয় স্থানে আছেন এনবিএ সুপারস্টার লেব্রন জেমস (১২১.২ মিলিয়ন ডলার অথবা ১০২ মিলিয়ন পাউন্ড)।

পিএসজিতে মেসির ব্রাজিলীয় সতীর্থ নেইমার আয়ের দিক থেকে রয়েছেন চতুর্থ স্থানে। গত বছর তিনি রোজগার করেছেন ৯৫ মিলিয়ন পাউন্ড।

Exit mobile version