Tuesday, February 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home Uncategorized

রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, বিপদে বাংলাদেশ

June 20, 2020
in Uncategorized
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪. কম ঃ রোহিঙ্গা  শরণার্থীদের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় ।  তিন বছর ধরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গার ভার সইতে গিয়ে এ জেলা হারিয়েছে নয়নাভিরাম পরিবেশ, বন-জঙ্গল, হাতির আবাসস্থলসহ অনেক প্রাকৃতিক সম্পদ। উটকো ঝামেলা হিসেবে বেড়েছে এলাকায় চুরি, ছিনতাই। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের দায়িত্ব কাঁধে নিয়ে এসব শিবিরের রোহিঙ্গাদের ভরণপোষণ, নিরাপত্তা ও উগ্রপন্থী তৎপরতায় জড়িয়ে পড়া ঠেকানো নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখন উদ্বিগ্ন! এর ওপর বাড়ছে করেনাভাইরাসের সংক্রমণ। ২০ জুন বিশ্ব শরণার্থী দিবসে তাই এবার ক্যাম্পে কোনও ধরনের আয়োজন করা হয়নি। সুত্র বাংলাট্রিবিউন।

রাখাইন থেকে বাংলাদেশে নতুন রোহিঙ্গা শরণার্থীর ঢল নামে ২০১৭ সালের ২৫ আগস্ট। এরপর থেকে সাত লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা ঠাঁই নেয় বাংলাদেশে। আগে থেকেই এ দেশে ছিল বিপুলসংখ্যক রোহিঙ্গা। মিয়ানমার তাদের ফেরত নিতে না চাওয়ায় লাখ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে যে কক্সবাজারে ক্যাম্প ছাড়িয়ে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালীসহ ৫০ জেলায় এসব রোহিঙ্গা এখন ছড়িয়ে গেছে।

স্থানীয় লোকজন জানায়, টেকনাফ ও উখিয়া মিলে বর্তমানে চার দফায় মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড়, বন ও জঙ্গল কেটে ৩৪টি শরাণার্থী শিবিরে আশ্রয়স্থল গড়ে তুলেছেন। তবে এখন যেন উখিয়া ও টেকনাফের সর্বত্র শরণার্থী শিবির। এ দুই উপজেলার স্থায়ী বাসিন্দার সংখ্যা ৫ লাখের মতো। দিন যতই গড়াচ্ছে, রোহিঙ্গা শিবিরে বাড়ছে অস্থিরতা।

রোহিঙ্গাদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয় গ্রুপ আইএসসিজির কর্মকর্তা সৈকত বিশ্বাস বলেন, ‘বাংলাদেশে ৮ লাখ ৬০ হাজার রোহিঙ্গা নিবন্ধন হয়েছে। বিশেষ করে করোনা সময়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে করোনা মহামারি কিভাবে রক্ষা করা যায় সেটিকে গুরুত্ব দিচ্ছি। এটা সত্যি যে দিন দিন রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমে যাচ্ছে। এতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তবে আমরা আশাবাদী দাতা সংস্থাগুলো মানবিক সহায়তা অব্যাহত রাখবে।’

Related Posts

Uncategorized

March 8, 2022
13
Uncategorized

টুকু-মুনির পরিষদের কমিটি গঠনের ঘোষনা। জেবিবিএর তিনটি কমিটি !

February 11, 2022
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version