লাইফ সাপোর্টে ব্যারিস্টার রফিক-উল হক

সন্ধান২৪.কম : সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার পর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান হাসপাতালটির মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন।

ডাক্তার বলেন, ‘মঙ্গলবার রাত থেকে স্যারের (রফিক-উল হক) অবস্থা খারাপের দিকে। এ কারণে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।’  

দেশের প্রথিতযশা আইনজীবী এবং আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ হয়ে পড়লে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থবোধ করলে গত ১৭ অক্টোবর সকালে পল্টনের বাসায় ফিরে যান তিনি। তবে ওই দিনই দুপুরের পর তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৯ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে।

 

 

Exit mobile version