লিটন দাশের অর্ধশতক

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আগের ম্যাচের ওপানের শান্তকে নিয়েই মাঠে নামের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু হাতশই করেন শান্ত। দলীয় ২০ রানে সাজঘরে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৩ বলে মাত্র ১ রান। এর পর ক্রিজে তামিমের সঙ্গী হয় লিটন দাস।

দুজনে খেলছিলেন সাবলীলভাবে, দেখেশুনে। সুযোগ পেলেই হাঁকাচ্ছেন বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি। দলীয় অর্ধশতক পূর্ণ করেছেন দুইজন। তামিম ব্যক্তিগত ৫২ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। লিটনের সঙ্গী এখন মাহমুদুল্লাহ রিয়াদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান। মাহমুদুল্লাহ রিয়াদ ৬ ও লিটন ৫০ রানে ব্যাট করছেন।

এর আগে তাইজুল ইসলামের বোলিং তাণ্ডবে ১৭৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭৯ রান।

Exit mobile version