লেবানন থেকে দেশে ফিরেছেন আটকা পড়া ৭১ বাংলাদেশি 

৭১ বাংলাদেশি বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকায় পৌঁছেন। ছবি : সংগৃহীত

 সন্ধান২৪.কম : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরেছেন আটকেপড়া ৭১ বাংলদেশি।

বুধবার সকালে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকার বিমান বাহিনীর সি-১৩০ জে নামে একটি বিমানে সেখানে (বৈরুত) ত্রাণ-সহায়তা পাঠায়। ফেরার সময় এ বিমানটি বৈরুতে আটকে পড়া এসব বাংলাদেশিকে নিয়ে বুধবার সকাল সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 জানা যায় , বিমানটি ভোর ৫টায় পৌঁছনোর কথা থাকলেও সেটি সকাল সোয়া ৭টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও দেশে ফিরেছেন ৭১ জন। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে বিমান বাহিনীর সি-১৩০ জে বিমানটি গত ১০ আগস্ট লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। লেবাননের ওই বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন এবং বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়।

 

Exit mobile version