লোমহর্ষক! মর্মান্তিক !

সন্ধান২৪.কম : দাফনের ১২ দিন পর কবর থেকে বৃদ্ধার লাশ তুলে মাথা কেটে নিয়ে যাওয়ার মতো মর্মান্তিক ও  লোমহর্ষক ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার জয়নগর কেন্দ্রীয় গোরস্তানে এ ঘটনা ঘটে। লোমহর্ষক ঘটনাটি এলাকাবাসীকে হতবাক করে দিয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতংক বিরাজ করছে।  

বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদীতে মাথাবিহীন লাশটি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

পুলিশ জানান, উদ্ধারকৃত লাশটি জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফজিলা খাতুনের (৮৫)। গত ৩১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে মারা যান তিনি। সেদিনই পরিবারের পক্ষ থেকে জয়নগর কেন্দ্রীয় গোরস্তানে তার লাশ দাফন করা হয়। কিন্তু ১২ দিন পর কে বা কারা গোরস্তান থেকে কবর খুঁড়ে বৃদ্ধা ফজিলা খাতুনের মাথা কেটে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। লাশটি পুনরায় আবার দাফন করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা সম্পৃক্ত তা জানা যায়নি।

 

Exit mobile version