রোববার শেষ হয়েছে আইপিএল ১৫তম আসর। প্রথমবার আইপিএল খেলতে এসেই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে গুজরাট টাইটান্স। গুজরাটকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
সদ্য শেষ হওয়া আইপিএলে যেসব ক্রিকেটার প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন তাদের নিয়েই সেরা একাদশ সাজিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
ভারতের সাবেক এই অধিনায়ক নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, খেলোয়াড়দের খ্যাতি বা তাদের অতীত পারফরম্যান্সের সাথে এ তালিকার কোনো সম্পর্ক নেই। এই তালিকা সম্পূর্ণরূপে এ মৌসুমে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
শচীন টেন্ডুলকার তার দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকেই বেছে নিয়েছেন। তিনি জানান, হার্দিক এই মৌসুমে দুর্দান্ত অধিনায়কত্ব করেছে। নিজের কাজ নিয়ে সে সক্রিয় ছিল। আমি সবসময় বলি যে আফসোস করবেন না, সেলিব্রেশন করুন।
শচীনের আইপিএল সেরা একাদশে আছেন- জস বাটলার, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রশিদ খান, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।


