শপথের দিনে ওয়াশিংটনে ১০ হাজার সেনা মোতায়েন

জো বাইডেন।—ছবি রয়টার্স।

সন্ধান২৪.কমঃ ন্যাশনাল গার্ডের প্রধান ড্যানিয়েল হোকানসন জানিয়েছেন, শনিবারের মধ্যেই ওয়াশিংটনে ১০ হাজার সেনা পৌঁছে যাবে। স্থানীয় প্রশাসন চাইলে সংখ্যাটা ১৫ হাজারও হতে পারে। একটাই স্বস্তি, ক্যাপিটলে হামলার দায় না-নিলেও এফবিআইয়ের সতর্কবার্তা পাওয়ার পরে ওয়াশিংটনে জরুরি অবস্থা জারির অনুমতি দিয়েছেন। যা বলবৎ থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ১৬ থেকে ২৪ পর্যন্ত শহরের বেশ কিছু এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

 এদিকে ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেওয়ার আগে কুর্সি ছাড়তে নারাজ তিনি। শুধু তাই নয়, বাকি থাকা আর ক’টা দিন কী ভাবে আরও ভাল করে দেশ চালানো যায়, তা নিয়েও পেন্সের সঙ্গে কাল কথা বলেন ট্রাম্প।

ডেমোক্র্যাটদের তরফে বাড়তে থাকা চাপের মুখে পড়েই অবশেষে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেবিলে বসলেন মাইক পেন্স।   সূত্রের খবর, ক্যাপিটল-তাণ্ডব নিয়ে ভয়ঙ্কর খেপে যাওয়া বিদায়ী ভাইস প্রেসিডেন্ট পেন্স এখন অনেকটাই নরম। ডেমোক্র্যাটদের দাবি মতো, কালকের বৈঠকে কথায়-কথায় ট্রাম্পকে অবিলম্বে ইস্তফা দেওয়ার প্রস্তাবও পাড়েন পেন্স। তবে ট্রাম্প অনড়ই।

ইমপিচমেন্ট প্রসঙ্গে ট্রাম্পের দাবি, যেন-তেন ভাবে তাঁকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা চলছে, দেশের ইতিহাসে যা নজিরবিহীন। ডেমোক্র্যাটরাও হাল ছাড়তে নারাজ। ইমপিচমেন্টেরও আগে তাঁরা চাইছেন, পেন্সকে দিয়ে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে হটাতে। যেমন ভাবা হয়েছিল, ব্যাপারটা ততটাও সহজ হচ্ছে না দেখে, এখন ইমপিচ-অস্ত্রেও ট্রাম্পকে কুপোকাত করতে চাইছেন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি। কাল হাউসে প্রাথমিক প্রস্তাব পেশ হয়েছে। সূত্রের খবর, বাইডেনও ইমপিচমেন্ট নিয়ে বেশ কয়েক জন সেনেটরের সঙ্গে কথা বলেছেন। আবার সংশোধনী প্রয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব আজই হাউসে ওঠার কথা। ভোটাভুটিরও সম্ভাবনা রয়েছে।

 এফবিআই বলছে, ওই দিন ফের ঝামেলার আশঙ্কা রয়েছে ওয়াশিংটন-সহ ৫০টি প্রদেশের রাজধানীতে। এ বার আরও ভয়ঙ্কর সশস্ত্র হামলা হতে পারে ধরে নিয়ে আগেভাগেই তৈরি ন্যাশনাল গার্ড। অভিযোগ, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডব শুরু হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছেছিল সেনা। এ বার তাই আগাম ব্যবস্থা নিতে প্রতিরক্ষা সচিব চিঠি লিখেছেন ডেমোক্র্যাট সেনেটর ক্রিস মার্ফি। প্রথা অনুযায়ী, ক্যাপিটল ভবনের মাঠে শপথ নেওয়ার কথা বাইডেন ও ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। ডেলাওয়্যার থেকে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘‘অনুষ্ঠান খোলা মাঠে হলেও নিরাপত্তা নিয়ে আমি বিন্দুমাত্র উদ্বিগ্ন নই।’’

 

Exit mobile version