শহীদুল ইসলাম যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত 

সন্ধান ২৪.কম :  এম শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান বিমসটেকের মহাসচিব ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল কূটনৈতিক জীবনে কোলকাতা, জেনেভা ও ওয়াশিংটনে কাজ করেছেন। তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

তিনি মহাপরিচালক আমেরিকাস ও ইউরোপ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর শহীদুল ইসলাম দুই সন্তানের জনক।

 

Exit mobile version