শাহেদ অপকর্মের হোতা ডা. সাবরিনা গ্রেপ্তার ও বরখাস্থ

সন্ধান২৪.কম : করোনার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় রবিবার (১২ জুলাই) দুপুরে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের একটি টিম গ্রেফতার করে
এছাড়া তাকে  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে  সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ডা. সাবরিনা একজন সরকারি চিকিৎসক হয়েও নিজেকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান পরিচয় দিতেন। অনুমতি না থাকলেও বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েও টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে জেকেজির বিরুদ্ধে।

Exit mobile version