শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

সন্ধান২৪.কমঃ  ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জয়নাল উদ্দীন জামালপুরের দেওয়ানগঞ্জে  উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মধ্য ঝালরচর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ৩টার দিকে ওই শিশু ছাগল চরাতে গেলে জয়নাল তাকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার ও জয়নালকে আটক করে।

এ ঘটনা ঘটার পর রাতে শিশুটির বাবা জয়নাল উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন। রাতেই পুরিশ আসামিকে গ্রেপ্তার করে। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মহব্বত কবীর কালের কণ্ঠকে বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলা তদন্তাধীন। 

 

 

Exit mobile version