Friday, March 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

শীত পড়তেই জমিয়ে ফুলকপি খাচ্ছেন? কাদের জন্য এই সব্জি ক্ষতিকর হয়ে উঠতে পারে?

December 4, 2022
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
28
VIEWS
Share on Facebook

ফুলকপি এমনিতে খুব উপকারী সব্জি। তবে সকলের জন্য ফুলকপি উপকারী ভূমিকা পালন করে না। কারা এড়িয়ে চলবেন এই সব্জি?

স্বাদের যত্ন নেওয়ার পাশাপাশি ফুলকপি শরীর ভাল রাখতেও সমান উপকারী।

স্বাদের যত্ন নেওয়ার পাশাপাশি ফুলকপি শরীর ভাল রাখতেও সমান উপকারী। ছবি: সংগৃহীত

শীত পড়তেই যে মরসুমি ফল ও শাকসব্জিতে বাজার ছেয়ে গিয়েছে, তার মধ্যে অন্যতম ফুলকপি। গোবিন্দভাগ চালের খিচুড়ি কিংবা সাদা আলুর তরকারি— কয়েক টুকরো ফুলকপি না পড়লে ঠিক জমে না। ফুলকপি খেতে অনেকেই ভালবাসেন। ফুলকপির তরকারি থাকলে আর কিছু না হলেও চলে। স্বাদের যত্ন নেওয়ার পাশাপাশি ফুলকপি শরীর ভাল রাখতেও সমান উপকারী। তবে ফুলকপি খেলে গ্যাস হয় বলে রান্নার আগে এক বার ভাপ দিয়ে নেন অনেকেই।

ফুলকপিতে আছে ক্যালশিয়াম এবং ফ্লোরাইডের মতো উপাদান। হাড় এবং দাঁতের যত্ন নিতে এই দুই উপাদানের জুড়ি মেলা ভার। শীতকালে এমনিতেই ক্যালশিয়ামের ঘাটতি তৈরি হয় শরীরে। ফলে সুস্থ থাকতে শীতে রোজের পাতে রাখতেই পারেন এই সব্জি। ফুলকপির রয়েছে বহুমুখী স্বাস্থ্যগুণ। এতে রয়েছে সালফোরাফেন নামক একটি পদার্থ। তা হৃদ্‌রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এ ছাড়াও ভিটামিন বি, সি, এবং কে ভরপুর পরিমাণে রয়েছে ফুলকপিতে। এই তিনটি উপাদান শরীরের প্রতিরোধশক্তি বাড়ানোর পাশাপাশি আরও অনেক শারীরিক সমস্যার নিমেষে সমাধান করে। ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। ফলে চোখ সুস্থ রাখতে নিয়ম করে খেতে পারেন ফুলকপি।

বেশ কিছু শারীরিক সমস্যায়  ফুলকপি খাওয়া ঠিক নয় বলেই মত চিকিৎসকদের।

ফুলকপি উপকারী, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে সকলের জন্য ফুলকপি সমান উপকারী ভূমিকা পালন করে না। গ্যাস-অম্বলের সমস্যা থাকলে ফুলকপি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ভাপ দিয়ে খেলেও অনেক সময় অম্বল হয়ে যায়। তাই ঝুঁকি না নেওয়াই ভাল। এ ছাড়া আরও বেশ কিছু শারীরিক সমস্যায় ফুলকপি খাওয়া ঠিক নয় বলেই মত চিকিৎসকদের।

কাদের ফুলকপি খেলে সমস্যা হতে পারে?

১) থাইরয়েডের সমস্যা থাকলে ফুলকপি খেতে বারণ করেন চিকিৎসকরা। কারণ ফুলকপি শরীরে টি-৩ এবং টি-৪ হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। আর এই দু’টি হরমোনের পরিমাণ বেড়ে গেলে থাইরয়েডে রোগীদের সমস্যা হতে পারে। তাই যাঁরা এই ধরনের সমস্যায় ভুগছেন, ফুলকপি এড়িয়ে চলুন।

২) ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি। এই পটাশিয়াম রক্ত অত্যধিক পরিমাণে ঘন করে তোলে। এমনকি জমাট বেঁধে যাওয়ার আশঙ্কাও থাকে। যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, ফুলকপি তাঁদের জন্য ক্ষতিকর হতে পারে।

৩) কিছু খেলেই পেট ফাঁপার সমস্যা ভোগেন? তা হলে ফুলকপি একেবারেই এড়িয়ে চলুন। ফুলকপিতে ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার হজমশক্তি উন্নত করলেও প্রয়োজনের অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে।

Related Posts

জীবনশৈলী

মায়ের অপুষ্টির কারণেই শিশুর ডায়াবিটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে

January 8, 2026
3
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা
  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version