শেখ রেহানার কথায় শেখ হাসিনা পাঠালেন ঈদের উপহার

সন্ধান২৪.কম : ছোট বোন শেখ রেহানা, বড় বোন শেখ হাসিনার সাথে কথা বলার পর  সিলেটের বিশ্বনাথে এক ইউনিয়নে চার শতাধিক প্রতিবন্ধীকে  ঈদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণমাধ্যমে খবরটি দেখে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ওই গ্রামে প্রতিবন্ধী  থাকার খবরটি জানান শেখ হাসিনাকে । “মানবিক বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ আমলে নেন,” বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 
রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীর জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা এবং প্রতি পরিবারকে একটি লুঙ্গি ও একটি শাড়ি দিতে ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চারটি গ্রাম জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও ও আমতৈল মিলে ‘বৃহত্তর আমতৈল’ গ্রাম নামে পরিচিত। সেখানে প্রতিবন্ধিতার হার সিলেটের সামগ্রিক হারের দ্বিগুণের বেশি।
Exit mobile version