Thursday, August 20, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home অর্থনীতি

শেয়ারবাজার পতন ঠেকাতে দুই উদ্যোগ

March 8, 2022
in অর্থনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

টানা দরপতন ঠেকাতে দুই পদক্ষেপ নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরমধ্যে রয়েছে সার্কিট ব্রেকারের (একদিনে শেয়ার দাম বৃদ্ধি বা কমার সর্বোচ্চ সীমা) সীমা কমিয়ে আনা এবং বাজার স্থিতিশীলতায় গঠিত নতুন তহবিল থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ। এর ফলে মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়েছে। তবে এর আগে ৪ কার্যদিবসে সূচক ৩শ পয়েন্ট কমেছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল। এ অবস্থা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উদ্যোগ নিতে হবে।

জানা গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ৪ কার্যদিবসে ডিএসইর সূচক কমেছে ৩শ পয়েন্ট। এ সময়ে ডিএসইর বাজারমূলধন কমেছিল ২২ হাজার কোটি টাকা। এ অবস্থায় শেয়ারবাজারে টানা পতন ঠেকাতে সার্কিট ব্রেকারের সীমা কমিয়ে আনা হয়েছে। নতুন সার্কিট ব্রেকার সীমা ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ একদিনে ২ শতাংশের বেশি শেয়ারের দাম কমবে না। আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। তবে শেয়ার দর বৃদ্ধির সীমা অপরিবর্তিত থাকবে।

বিএসইসি মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় তিনি বলেন, নতুন নিয়মে শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ। আর কমতে পারবে ২ শতাংশ।

কমিশনার বলেন, স্ট্যাবলাইজড ফান্ড (স্থিতিকরণ তহবিল) থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের জন্য সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিবি ইতোমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে।

শেখ শামসুদ্দিন আহমেদ জানান, প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের ২০০ কোটি টাকা করে শেয়ারবাজারে বিনিয়োগের কথা রয়েছে। বর্তমানে তা বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে যেসব ব্যাংক এখনো তহবিল গঠন করেনি, তাদেরকে ফান্ড গঠনে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Related Posts

অর্থনীতি

বাংলাদেশে  জ্বালানি সঙ্কট , প্রতিবেশীর পাশে থাকতে  ভারত  পেট্রোলিয়াম সরবরাহে রাজি ?

August 17, 2026
2
অর্থনীতি

ভারতে গেল  ইলিশ, আলু এলো বাংলাদেশে, দাম কমল কেজিতে ২০ টাকা

September 28, 2024
14
No Result
View All Result

Recent Posts

  • রুমিন ফারহানা যে ৩টি কারণে  রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না  
  • ৬ এমপি যেসব কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি
  • ধানমন্ডি ৩২ অগ্নিসংযোগ: ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট
  • মার্কিন সেনাকে হত্যা বা আটকের জন্য ইরানের ৩০ হাজার ডলার করে পুরস্কার ঘোষণা

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version