Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

শ্রমিক দুলেশ্বর ‘ব়্যাপার দুলে রকার’, গান গেয়ে মাতাচ্ছেন নেটদুনিয়া

July 19, 2020
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক: পড়াশোনা কেমিস্ট্রি নিয়ে, কিন্তু ভাগ্যের ফেরে এখন হোটেলে আসা খদ্দেরদের এঁটো বাসন মাজতে হয় তাঁকে। সংসারের অভাব মেটাতে বাড়ি ছেড়ে পাড়ি দিতে হয়েছিল ভিন রাজ্যে। লকডাউনে আর সব পরিযায়ী শ্রমিকদের মতো অন্য রাজ্যেই আটকে পড়েছিলেন বছর সাতাশের দুলেশ্বর টান্ডি। ভীষণ কাছ থেকেই দেখেছেন পরিযায়ী শ্রমিকদের কষ্ট। যে দুর্দশা তাঁর নিজেরও হয়েছিল। দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফেরা। সঙ্গে খাবার নেই, বিশ্রাম নেই। চোখে জল আনা সেই কাহিনি নিয়ে গান লিখলেন ওড়িশার যুবক দুলেশ্বর। যা নেটদুনিয়ায় এখন রীতিমতো ভাইরাল। আর দুলেশ্বর এখন নবপ্রজন্মের কাছে ‘দুলে রকার’।

দুলে রকারের প্রথম গান ‘টেলিং দ্য ট্রুথ‌’ এবং ‘‌সুন সরকার, সৎ কথা’য় ফুটে উঠেছে পরিযায়ীদের দুর্দশার কথা। প্রতিবাদী সেই গানের মধ্যে দিয়েই তিনি জবাব চেয়েছেন সরকারের কাছে। ওড়িশার কালাহান্দি জেলার বাসিন্দা দুলেশ্বর। লকডাউন ও করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের প্রতিটা মুহূর্তের দুর্দশার কথা সমাজের কানে পৌঁছে দিতেই র‍্যাপ তৈরি করেন তিনি। কোনও বাদ্যযন্ত্র, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ঝাঁ চকচকে মঞ্চ নেই। মাটির কুড়ে ঘরে বসেই কোসলি ভাষায় গান বাঁধেন ওড়িশার প্রত্যন্ত গ্রামের দুলে। তাঁর সম্বল বলতে শুধুমাত্র মন জুড়ানো কণ্ঠ। সাধারণ মোবাইল ফোনেই গান রেকর্ড করেন তিনি।

২০১৩ সালে কালাহান্দির এক সরকারি কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে বিএসসি পাশ করে রায়পুরে পাড়ি দেন তিনি। শুরু হয় জীবনে বেঁচে থাকার সংগ্রাম। সেখানেই হোটেলে ওয়েটারের কাজ করতেন দুলে। লকডাউনে বাড়ি ফিরে এবার গান বাঁধছেন পরিযায়ীদের দুখ-কষ্ট নিয়ে। দুলে রকারের কথায়, ‘‌খবরে দেখেই বুঝেছিলাম যে চিন, আমেরিকা, ইওরোপের মতো এবার আমাদের দেশেও পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে চলেছে করোনার জন্য। তাই লকডাউন ঘোষিত হওয়ার পরই ঠিক করে ফেলি, বাড়ি ফিরে আসব। তখন দেখতে পেলাম পরিযায়ী শ্রমিকের দল খালি পায়ে, কোলে বাচ্চা নিয়ে মাইলের পর মাইল হেঁটে বাড়ির উদ্দেশে হেঁটে চলেছেন। সেই ভাবনা থেকেই প্রথম গান ‘টেলিং দ্য ট্রুথ‌’ লেখা। তাঁর পরের গানটি ‘‌সুন সরকার, সৎ কথা’।”

 

Continue Reading

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version