Sunday, November 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

November 22, 2026
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : দেশের বর্তমান সরকার চাইছে, আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দিতে। প্রয়োজনে বিরোধী দলগুলির ‘হাত’ ধরে সংবিধান সংশোধন চান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা জানিয়েছেন, ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। তার আগে সে দেশের নানা প্রান্তে নতুন করে অশান্তি শুরু হয়েছে। সেই অশান্তির নেপথ্যে হাসিনার দলের ছাত্র ও শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি তারেক সরকারের। সেই দাবির প্রতিধ্বনি শোনা গেল মীর আলমের কণ্ঠে। মীর বলেন, ‘‘নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের দু’-এক জায়গায় পেট্রলবোমা ফেলে, থানা পুড়িয়ে মনে করছে অরাজকতা তৈরি করেছে। এই অরাজকতার মাধ্যমে তারা ভাবছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে নতুন কিছু একটা করবে। তবে এগুলো করে কোনও লাভ হবে না।’’ তিনি জানান, তারেক সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বিচার করে। গণতন্ত্রের প্রতি আস্থাশীল। মন্ত্রীর কথায়, ‘‘গত সরকারের মতো গুম-হত্যা-গুলি চালিয়ে আমরা কিছু নির্মূল করতে চাই না।’’ তাঁর সংযোজন, ‘‘বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনৈতিক দল।’’

শেখ হাসিনার দল আওয়ামী লীগ এখনও পর্যন্ত নিষিদ্ধ বাংলাদেশে। আবার কবে বাংলাদেশের এককালের শাসকদল ভোটে লড়তে পারবে, তা স্পষ্ট নয়।

গত কয়েক দিনে গোপালগঞ্জ ছাড়াও নড়াইল,সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা, পাবনার মতো জেলায় অশান্তি ছড়িয়েছে। বুধবার গভীর রাতে আগুন ধরানো হয় চট্টগ্রামে পূর্বতন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক ভিটেতে। বিএনপি-র সংসদ সদস্যদের বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ। গোপালগঞ্জের মুকসুদপুর থানা, টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই অশান্তিতে বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকও। তিনি বলেন, ‘‘একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই।”

 

Related Posts

বাংলাদেশ

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন! অশান্ত বাংলাদেশে ২৪ ঘণ্টায় নিহত ৪, হিংসা ছড়িয়েছে ১৮ জেলায়

November 19, 2026
4
বাংলাদেশ

সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

November 19, 2026
8
No Result
View All Result

Recent Posts

  • নিউ ইয়র্কে ১৬৮ বছরের চলা ঘোড়ার গাড়ির ঐহিত্যের অবসান, সিদ্ধান্ত  মেয়র মামদানির
  • সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
  • নড়াইলে সংখ্যালঘু ও আ.লীগের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে আ. লীগের বিক্ষোভ
  • ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন! অশান্ত বাংলাদেশে ২৪ ঘণ্টায় নিহত ৪, হিংসা ছড়িয়েছে ১৮ জেলায়
  • নিউইয়র্কে ভ্যান গগের চিত্রকর্ম বিক্রি হলো ১৯০.৪ মিলিয়ন ডলারে

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version