প্রবাসীদের জন্য বিমানবন্দরে পিসিআর ল্যাবের প্রস্তাব

সন্ধান২৪.কম:  সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন বলেছেন, বিদেশ যেতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ থাকতে হয়। অনেক সময় করোনা পরীক্ষায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

বিষয়টি বিবেচনা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরী।

বিদেশগামী যাত্রীদের জন্য দেশের ৩টি বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থার দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। শুক্রবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষার জন্য আরটিপিসিআর ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এমপি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছে, যাদেরকে করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ৬ ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশ যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বিমানবন্দরে যদি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। সেটি নিয়ে বিদেশ যেতে কাউকে অসুবিধা ভোগ করতে হবে না বলে উল্লেখ করেন তিনি।

 

Exit mobile version