সন্ধান২৪.কম ঃ যুক্তরাষ্ট্রের মাটিতে দেশ ও সরকার বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার থেকে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।।তিনি অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর নেতিবাচক দিকসমূহ তুলে ধরে তিনি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য জনমত গড়ে তোলারও আহবান জানান।
গত ২৪ ফেব্রুয়ারী ২০২৩ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রবাসীদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন এবারের যুক্তরাষ্ট্র সফরের ফলাফল সম্পর্কে সকলকে অবহিত করেন।
তিনি
ড.মোমেন প্রবাসীদের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সফলতা ও অগ্রযাত্রাকে তুলে ধরে দেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধিতে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। মতবিনিময় সভার আগে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সাংবাদিকদের সামনে তার সফরের বিস্তারিত তুলে ধরেন।
ুু
এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব ভবন উদ্বোধন করা হলো। এই ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।
ভবনটি উদ্বোধনের পর তিনি কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।