সন্ধান২৪.কমঃ এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিড়বিড় করে অশ্লীল ভাষাও বলতে শোনা গিয়েছে তাঁকে। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি বৈঠক চলছিল। বৈঠক শেষে সাংবাদিকরা কক্ষ ছাড়ছিলেন। তখনই ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি প্রশ্ন করেন, রাজনৈতিক কারণেই কি মুদ্রস্ফীতি? শুনে বিরক্তি প্রকাশ করেন বাইডেন। চ্যানেলটি রিপাবলিক পার্টিও পছন্দের। সেকারণে ডেমোক্র্যাটিক বাইডেনের সুনজরে নেই ফক্স নিউজ। তাই সাংবাদিকের প্রশ্নের উত্তর প্রথমে ব্যাঙ্গ করেই দিচ্ছিলেন প্রেসিডেন্ট। বলেন, ‘ভালোই তো। ক্ষতি কী! আরও মুদ্রাস্ফীতি হোক।’ এরপরই তিনি বিড়বিড় করতে করতে বলেন, ‘স্টুপিড, সন অব এ…’। প্রেসিডেন্ট বুঝতে পারেননি তখনও চালু ছিল তাঁর মাইক্রোফোন। তাঁর বক্তব্যের ভিডিও রেকর্ডও হয়।
সাংবাদিককে অশ্লীল মন্তব্য জো বাইডেনের
-
by admin

- Categories: যুক্তরাষ্ট্র
Related Content
আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় ধাক্কা: চাকরি থাকলেও বাতিল হতে পারে আবেদন
By
Sanjibon Sarker
September 18, 2026
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি স্ত্রী-মেয়ে নিহত, স্বামী ও ছোট মেয়ে হাসপাতালে, জানাজা সোমবার
By
Sanjibon Sarker
August 31, 2026