‘সাকিব চালের আড়তদার?’

সন্ধান২৪.কম : সাকিব আল হাসান, এখন চাল-ডালের পাইকারি আড়তদার। চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতা উপর দু’হাত রেখে কিছু লিখবেন। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। তার দুই হাতের আঙ্গুলে বেশকয়েকটি আংটি দেখা যাচ্ছে এবং এক হাতে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার আপাদমস্ত একজন চাল-ডালের দোকানের আড়তদার মোকামে বসে আছেন।

সাকিব এমনই একটি ছবি আজ নিজের ফেসবুকে পোস্ট করেছেন । ছবিতে কোন ক্যাপশন দেননি তিনি। তবে ছবির ক্যাপশনে ইমোজি দিয়েছেন সাকিব। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি কিসের। তবে ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো আসন্ন কোনো বিজ্ঞাপনচিত্রের ছবি হবে। সাকিব তো অসংখ্য বিজ্ঞাপন করেছেন। তবে এমন সাজে তাকে আগে কখনও দেখা যায়নি। 

আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। আরও আগেই তিনি ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিকেএসপিএত নিবিড়ভাবে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব। অবশেষে সাকিবের এমন ছবি দেখে ক্রিকেটপ্রেমীরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কালের কন্ঠ

 

Exit mobile version