সাজুফতা সাহিত্য ক্লাবের বৈশাখ উদযাপন

গত ১৫ মে সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক উদযাপন করেছে বৈশাখী উৎসব।

রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের সেইন্ট হেলেনা’স রোমান ক্যাথেলিক চার্চ হলে সাজুফতা সাহিত্য ক্লাবের সভাপতি কবি জুলি রহমানের পরিচালনায় এ উৎসবে বায়োস্কোপ,গীতি আলেখ্য,সঙ্গীত,নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিভি ব্যক্তিত্ব বেলাল বেগের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে বৈশাখী শোভা যাত্রাটি শুরু হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাচিক শিল্পী ও সাহিত্য সমালোচক মোঃ ইলিয়াস হোসেন, কবি এবিএম সালেহ উদ্দীন, মুক্তিযোদ্ধা ও টিভি ব্যক্তিত্ব ফেরদৌস নাজমী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, কলামিস্ট রাজিয়া নাজমী, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী, নাট্যজন ইয়াকুব আলী মিঠু, কবি ও লেখক আহমদ জামিল, নজরুল গবেষক ও কলামিস্ট খোন্দকার আনোয়ার, ডা. হাসান প্রমুখ।
জুলি রহমান রচিত ও পরিচালিত বায়োস্কোপ ও গীতি আলেখ্যে নৃত্যে ছিলেন ড. নীলা জেরীন, মায়া এ্যানজেলিকা, সাদিয়া আফরীন তন্বী ও লাকী ইসলাম। গানে ননী মল্লিক, কবি কন্যা সাদিয়া আফরিন তন্বী ও সাবিহা তারিন, কবিতায় এমএ সাদেক এবং কবি জুলি রহমান। বায়োস্কোপে অংশ নেন ুবেলাল বেগ, নাসরীন চৌধুরী, ভারতি রায়, তিমির রায়,গুরু ফটিক, শুধাংশু মন্ডল, ফিরোজা পারভীন পলি, কামরুন নাহার খানম রীতা,মোঃ ইলিয়াস হোসেন, মেহের চৌধুরী, মাকসুদা আহমদ,সামাদ মিয়া জাকের,ইমরান আলী, ইতি রহমান,আনোয়ার খোন্দকার, আহমদ জামিল, শরিফুজ্জামান পল, কিশলয় প্রমুখ।
রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় প্রথমে পরিবেশিত হয় বাংলাদেশের ও আমেরিকার জাতীয় সংগীত। এর পর ধারাবাহিক এক টানা শুরু হয় সাজুফতার বৈশাখের গান, কবিতা, নাচ, গীতি আলেখ্য ও আলোচনা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শান্তনু ভৌমিক,সাদিয়া আফরীন তন্বী,লাকী ইসলাম,নাসরীন চৌধুরী,সাদিয়া আফরীন তন্বী,ননী মল্লিক,ভারতী রায়,মায়া এ্যানজেলিকা, জুলি রহমান,
স্বরচিত কবিতা পাঠ করেন শরীফুজ্জামান পল,শাহ বদরুজ্জামান রুহেল,কামরুন নাহার খানম,শুধাংশু মন্ডল, মাধুরী রায়, রওশন হাসান।

Exit mobile version