সাবেক মন্ত্রীপুত্রের নিউইয়র্কে ১২ অ্যাপার্টমেন্টের অনুসন্ধানে দুদক

সন্ধান২৪.কম: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের অর্থ লোপাটের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে দুর্নীতি এবং অর্থ পাচার করে নিউইয়র্কে ১২ অ্যাপার্টমেন্ট ক্রয়ের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
বাবার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন তমাল বলে জানান দুদক।
এ ছাড়াও তমালের বিরুদ্ধে অর্থ পাচার,প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। গত ৩ সেপ্টেম্ব দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তমাল মনসুরের বিরুদ্ধে নিউইয়র্কের জ্যামাইকায় রিয়েল এস্টেট বিজনেস, জ্যামাইকায় অবস্থিত আফতাব স্কাই ভিউ কনডোমোনিয়াম টাওয়ারে ১২টি অ্যাপার্টমেন্ট ও ৪টি পার্কিং স্পেস ক্রয় ও বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে।
এ ছাড়াও বাংলাদেশে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন তিনি।

 

 

 

Exit mobile version