সারাদেশে ৭ ও ১০ জানুয়ারি বিএনপির মানববন্ধন

সন্ধান২৪.কম : ১০ জানুয়ারি পৌরসভা ও মহানগরে মানববন্ধন করবে বিএনপি । নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে থানা পর্যায়ে ৭ জানুয়ারি মানববন্ধন ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে  এই কর্মসূচী।

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

তিনি বলেন, শনিবার (২ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এই কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে চাল-ডাল তেল, শাক-সবজি সবকিছুর দাম বেড়েছে। এটা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ কারণে আমরা এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি।

তিনি বলেন, চালের প্রোডাকশন গতবারের তুলনায় কম হয়েছে। ফলে দাম আরও বাড়ার সম্ভবনা রয়েছে। সরকার ২০০৮ সালে নির্বাচনের আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল। তার মধ্যে ছিল ১০ টাকা কেটি চাল দেবে, বিনা পয়সায় সার দেবে আর ঘরে ঘরে চাকরি দেবে। শনিবার (০২ জানুয়ারি) সংবাদপত্রে দেখলাম ১০ কেজির চাল দেওয়ার সাত লাখ কার্ড ভুয়া। এটা সরকারের খাদ্য অধিদপ্তর বলেছে। যে কার্ডে ১০ টাকায় চাল দিচ্ছে তার ৭ লাখই ভুয়া। তাহলে বুঝতে পারেন কি ধরনের দুর্নীতি হচ্ছে। সরকারের মদদপুষ্টরা ১০ টাকা কেজি চাল কিনে বাজারে ৭০ টাকায় বিক্রি করছে। বিভিন্ন ভাতা ও খাদ্য সাহায্য, ফুড ফরওয়ার্ক, টিআর কাবিখায়ও চরম দুর্নীতি চলছে। পুরাটাই দলীয়করণ করা হয়েছে।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মির্জা ফখরুল।

 

Exit mobile version