Monday, September 28, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

সিটি কাউন্সিলে ‘মাহে রমজান’ বিল, হেইট ক্রাইম বন্ধ এবং পুলিসের নিরাপত্তা বাড়ানোর প্রস্তাব

March 10, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
27
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ রমজান মাসকে বিশেষ মাস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলে বিল আনা হচ্ছে। এটি রেজ্যুলেশন আকারে পাস করানোর জন্য মাজেদা উদ্দিন সিটি কাউন্সিলওমেন নানতাসা উইলিয়ামের কাছে দিয়েছেন। এই বিলের পক্ষে ইতিমধ্যে ৩১ জন কাউন্সিলর এতে সমর্থন দিয়েছেন। আরো সমর্থন বাড়ানোর চেষ্টা চলছে।
২২ মার্চের আগে বিলটি সিটি কাউন্সিলে উঠতে পারে। বিলের প্রস্তাবককে জানানো হয়েছে, ভোটের দিন তারা যাতে মুসলিম কমিউনিটির লিডারদের নিয়ে সিটি কাউন্সিলে উপস্থিত থাকেন।
একটি সূত্র থেকে জানা যায়, নানতাসা উইলিয়াম এটি রিভিউ করেন ও এ-সংক্রান্ত রেজ্যুলেশনটি পাস করানোর জন্য জমা দিয়েছেন।
রমজান মাসকে অফিশিয়ালি স্বীকৃতি দেওয়া হলে গভর্নর, সিটি মেয়র, সিটি কাউন্সিলর সদস্য থেকে শুরু করে সবাই বিষয়টির গুরুত্ব বুঝবেন এবং এর ভাবগাম্ভীর্য তুলে ধরতে সহায়তা করবেন।
রমজান মাসে মুসলমানরা যাতে নিরাপদে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন এবং নিরাপদে বাসায় ফিরতে পারেন, টুপি, স্কার্ফ কিংবা ধর্মীয় পোশাক পরা থাকলে কেউ যাতে কোনো ধরনের হেইট ক্রাইমের শিকার না হন এবং ওই সময়ে নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে যাতে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়, সে লক্ষ্যেই এই বিল আনা।
এ ব্যাপারে একজন কমিউনিটি লিডার বলেন, দেড় বছর আগে রমজানের সময় একজন নারীকে হত্যা করা হয়। রোজার মধ্যে হয় হেইট ক্রাইম বেশি হয়। রমজান মাসকে যদি বিশেষ মাস করা হয় এবং রিকগনেশন দেওয়া হয়, তাহলে এগুলো অনেক কমে আসবে। এ জন্য বাড়তি উদ্যোগ নিতে হবে মেয়র অফিসকে।
নিউইয়র্ক সিটিতে মুসলিম ধর্মাবলম্বীরা মাসটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন। তবে রমজান মাসে স্কুল খোলা থাকে। অফিসও খোলা। ইফতারের জন্য আলাদা করে বিশেষ ব্যবস্থা নেই। স্কুলে রোজাদার স্টুডেন্টদের জন্য বাড়তি সুবিধা নেই। কিছু কিছু স্কুল ইফতার পার্টির আয়োজন করে। নামাজের জন্য আলাদা রুম রেখেছে। বিশেষ মাস হিসেবে রমজান নিউইয়র্ক সিটির ক্যালেন্ডারে স্বীকৃতও নয়। এখানে ধর্মীয় স্বাধীনতার কারণে সবাই নিজ নিজ ধর্ম তার মতো করে পালন করতে পারেন। নিউইয়র্ক সিটিতে চেষ্টা চলছে রমজান মাসকে বিশেষ ধর্মীয় মাস হিসেবে স্বীকৃতি আদায় করার বিষয়ে।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

জায়েদ খানের ১০ হাজার টাকা ফেরত দিলেন রিফাত চৌধুরী, নিউইয়র্কে বইছে সমালোচনা !

September 26, 2026
5
নিউ ইয়র্ক

জাতিসংঘের সামনে আ.লীগ-বিএনপির সমাবেশের মাঝখানে পুলিশের কঠোর অবস্থান

September 25, 2026
10

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version