সন্ধান২৪.কমঃ গত ১৪ অক্টোবর রাতে জ্যাকসন হাইটসের নবান্ন মিলনায়তনে কমিউনিটির পরিচিত মুখ ও জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলেয়মানকে সংবর্ধনা দেয়া হলো।
নিউইয়র্ক সিটি মেয়র এরিখ এডামসের এশিয়ান এ্যাডভাইজার হিসেবে মনোনীত হওয়ায় ফাহাদ সোলায়মানকে এই সংবর্ধনা দিল আমেরিকান লায়ন্স ক্লাব ও আনন্দ বার্তা ইউএসএ।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী নুরুল আজিম। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সারা হোম কেয়ারের সিইও শাহজাদী পারভিন। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন আনন্দ বার্তার জাহাঙ্গীর আলম জয়। শুভেচ্ছা বক্তব্য করেন বাংলাদেশ সোসাইটির মোঃ আজিজ ও রুহুল আমিন সিদ্দিকী,বিশিষ্ট্য ব্যবসায়ী বাবু খান, শাহ্ ফাউন্ডেশনের শাহ্ জে.চৌধুরী,দেবাশীষ বব,সংগীত শিল্পী রিজিয়া পারভীন, আমেরিকান লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক হাসান জিলানী,কমিউনিটির সমাজসেবক মাকসুদুল হাসান চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফাহাদকে ফুলেরগুচ্ছ দিয়ে অভিনন্দন জানানো হয়। এরপর সংবর্ধনার জবাবে কমিউনিটি বোর্ড সদস্য ও মূলধারার রাজনীতিক ফাহাদ নিউইয়র্কের প্রবাসী বাঙালীদেরকে ভোটার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা যত বেশী ভোটার হবো,নিউইয়র্কের বিভিন্ন ক্ষেত্রে আমাদের গুরত্ব তত বেশী বাড়বে। সব সেক্টরে আমাদের সুযোগ-সুবিধাগুলো আদায় করতে সুবিধা হবে। মূলধারার রাজনীতি ও অন্যান্য কমিউনিটির কাছে আমাদের গ্রহন যোগ্যতা বাড়বে।
অন্যান্য বক্তরা সাফল্য কামনা করে ফাহাদ সোলেয়মানের উদ্দেশ্যে বলেন, সততা, নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে আপনাকে কাজ করে যেতে হবে। আপনার পথ ধরেই যেন নতুন প্রজন্মরা সাফল্যের সাথে সামনে এগিয়ে যেতে পারে।