সিরাজুল আলম খান অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিরাজুল আলম খান। ফাইল ছবি

সন্ধান২৪.কমঃ বিশিষ্ট রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

বুধবার রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। তার ছোট ভাই ফেরদৌস আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় অসুস্থ বোধ করলে সিরাজুল আলম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউ’তে চিকিৎসাধীন আছেন।

 

 

Exit mobile version