সি আর দত্তকে নিউইর্য়কের সর্বস্তরের মানুষ শোক- শ্রদ্ধা জানালো

সন্ধান২৪.কম : মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের( সি আর দত্ত) ৭ দিন ব্যাপী স্মরণসভার আজ প্রথম দিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলন, বক্তৃতা, অভিবাদন ও ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানান ।

 জ্যাকসন হাইটসের ৩৭ ষ্ট্রীটের ‘গুলিস্থান কণার্রে ’ ৭ দিন ব্যাপী  সি আর দত্তকে স্মরণ করার জন্য তাঁর প্রতিকৃতি দিয়ে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়।  আজ ২৬ আগষ্ট স্থানীয় সময় বিকেল ৫টায় স্থানীয় তাঁর স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন ও  মুক্তিযোদ্ধাদের দেয়া গার্ড অব অর্নারের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথম দিনের সূচনা করা হয় । 

এর পর একে একে তার প্রতিকৃতিতে ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানান নিউইর্য়কের মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, সাংবাদিক,সাংস্কৃতিক, রাজনীতি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বাংলা চ্যানেলের আয়োজনে শোক সভায় বর্ণ মালার সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় শুরুতেই শোক গাঁধা বক্তব্য করেন বাংলা চ্যানেলের সিইও মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক ও  শাহ্ জে. চৌধুরী । এর পর বক্তব্য করেন  সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,গোলাম মোস্তফা খান মেরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোপাল স্যানাল, প্রজন্ম’৭১যুক্তরাষ্ট্র শাখার সাদিক শিবলী, সাংস্কৃতিক কর্মী শুভ রায়, মুক্তিযোদ্ধা ফারূক হোসেন,ইমাম কাজী কায়্যুম,বিশিষ্ট্য ব্যবসায়ী কামরুল হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী প্রমূখ।

 সি আর দত্তের মত বীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় এক ক্ষতি।  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের  ইতিহাসে  তার  অবদান  চিরস্মরণীয়  হয়ে থাকবে। তার চলে যাওয়ায় মানবতার অগ্রগতির ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হলো। কারণ, ধর্মীয় সম্প্রীতির জগতে তিনি ছিলেন এক অনন্য উদাহরণ। তার দেশপ্রেম এবং পেশাগত নিষ্ঠাকে সবাই হৃদয়ে ধারণ করলেই প্রয়াত এই সেক্টর কমান্ডারের প্রতি যথার্থ সম্মান জানানো হবে।”

বীর উত্তম সি আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। মৃত্যুকালে তার  বয়স হয়েছিল ৯৩ বছর। তার মরদেহ নিয়ে আগামী শুক্রবার দেশে ফিরবেন চার ছেলেমেয়ে।

 

Exit mobile version