সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নেতৃত্বে জশ বাটলার

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জস বাটলারকে ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক নিযুক্ত করেছে। সদ্য সাবেক হওয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মরগ্যানের স্থলাভিষিক্ত হলেন ৩১ বছর বয়সী এই উইকেট রক্ষক-ব্যাটার।

মরগ্যান চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ইসিবি’র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান, মার্টিন ডার্লো এবং অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার কনর, ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কী-এর সুপারিশের পর বুধবার সন্ধ্যায় এই বাটলারকে অধিনায়ক হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।

বাটলার এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের দলে রয়েছেন। বাটলার ২০১১ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন এবং এক বছর পর তার ওয়ানডেতে অভিষেক হয়।

এই উইকেট রক্ষক-ব্যাটার ২০১৫ সাল থেকে ইংল্যান্ড দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন এবং এর আগে ১৪টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন (নয়টি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি)।

বাটলার এখন পর্যন্ত ১৫১টি ওয়ানডেতে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। করেছেন ৪১.২০ গড়ে ৪ হাজার ১২০ রান করেছেন। রয়েছে ১০টি শতক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪.৫১ গড়ে করেছেন ২ হাজার ১৪০ রান করেছেন ৮৮টি ম্যাচে। বাটলার ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই শতকের ইনিংস খেলেছেন।

নেতৃত্ব পেয়ে বাটলার বলেছেন, ‘দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের, এবং আমি অতীতে ফেরার রাখার সুযোগ পেয়েছি, নেতৃত্ব দিতে আমি পছন্দ করেছি। আমি এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’

Exit mobile version