সন্ধান২৪.কম: আগামী ২২ অক্টোবর রোববার দুপুরে উডহ্যাভেনের জয়া হলে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্য অপটিমিস্টস’র বার্ষিক ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফান্ড রেইজিং অনুষ্ঠানে নিউইয়র্কের সমাজসেবীদের যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে দ্য অপটিমিস্টস’র চেয়ারম্যান মিনহাজ আহম্মেদ সাম্মু সংস্থার বিগত বছরের সাফল্যের কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দ্য অপটিমিস্টস’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী, পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মেহেদী আমিন বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ এবং পরিচালনা পর্ষদের স্বেচ্ছাসেবক মোকাররম হোসেন।
সংবাদ সম্মেলনে দ্য অপটিমিস্টস’র চেয়ারম্যান মিনহাজ আহম্মেদ সাম্মু সংস্থার বিগত বছরের সাফল্যের কার্যক্রম তুলে ধরে বলেন, প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসছেন। তাদের আর্থিক সহায়তার কারণে অনেক অবহেলিত শিশু ইতিমধ্যে লেখাপড়া শিখে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন। এ ব্যাপারে তিনি প্রবাসীদের আরো সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, ২০০৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে অপটিমিস্ট’স। অপটিমিস্টস’র এই মানবিক কার্যক্রমের প্রতি সহযোগিতা ও সমর্থন জানাতে প্রতি বছর ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত: বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে শিক্ষা গ্রহণে পিছিয়ে থাকা ২২ জেলার বিভিন্ন স্কুলের প্রায় ১২শ’ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। প্রতিজন শিশুর জন্য বছরে ১৩৫ ডলার ব্যয় করা হয় বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
গত ২০২২ সালে তারা ১৭ কোটি টাকা ( বাংলাদেশী টাকায় ) বাংলাদেশে পাঠিয়েছে। আসা চ্যারিটি সংস্থা দ্য অপটিমিস্টস’র বার্ষিক ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


