আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের স্বাধীনতা দিবসের প্রত্যয় হলো সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলা।
শনিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
অনেক রক্তপাত ও অশ্রুপথের ওপর হাজার বছর লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আর এখন যে সংগ্রাম, – তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।
এসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
