সেই দোনেৎস্ককেই আছেন দুই আমেরিকান, তৈরি হচ্ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের দুই নাগরিক যারা ইউক্রেনের সেনাদের সঙ্গে মিলে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তাদেরকে দোনেৎস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে আছে। খবর সিএনএনের।

ধারণা করা হচ্ছে রুশ সেনারা দুই আমেরিকান ২৭ বছর বয়সী অ্যান্ডি হুয়েন এবং ৩৯ বছর বয়সী আলেক্সান্ডার ড্রুয়েককে আটক করে।

অ্যান্ডি হুয়েন যুক্তরাষ্ট্রের মেরিন এবং আলেক্সান্ডার ড্রুয়েক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছেন।

তারা দুইজনই ৯ জুন খারকিভ থেকে নিখোঁজ হন।

এ দুই আমেরিকানকে ধরে দোনেৎস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়ায় তৈরি হয়েছে শঙ্কা।

কারণ কয়েকদিন আগে দুই ব্রিটিশ সেনা ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দেয় কথিত দোনেৎস্ক রিপাবলিকের রুশপন্থি আদালত।

তাদের তিনজন মারিউপোলে ইউক্রেনের সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেন।

কিন্তু এ তিনজনকে দোনেৎস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিচার করা হয়। বলা হয় তারা ভাড়াটে বিদেশী সেনা।

এখন আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের দুই সেনাকেও বিদেশী ভাড়াটে সেনা আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড দেবে দোনেৎস্কের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন থেকে অন্য দেশের যেসব সেনাদের তারা আটক করছে তাদের জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো সুবিধা দেওয়া হবে না।

এর বদলে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

সূত্র: আল জাজিরা

Exit mobile version