সন্ধান২৪.কমঃ নেদারল্যান্ডস আর আর্জেন্টিনা খেলার সময় মারপিট করে। আর এ জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে লিয়োনেল মেসিদের।
কোয়ার্টার ফাইনালে ম্যাচের মধ্যে এবং পরে বিপক্ষের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিষয়টি ভাল ভাবে নিচ্ছে না ফিফা। আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে লিয়োনেল মেসিদের। ফিফা জানিয়েছে, আর্জেন্টিনার ফুটবলাররা নিয়মভঙ্গ করেছেন।
শুক্রবার ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা বার বার ঝামেলায় জড়িয়ে পড়েন। তাতে ভূমিকা ছিল রেফারিরও। একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়েন। আর্জেন্টিনার মার্কোস আকুনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। মেসি নিজেও নেদারল্যান্ডসের কোচ লুই ফান হালের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।


