স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পুতিনকে হুমকি দিলেন বাইডেন

সন্ধান ২৪.কম:স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পুতিনকে হুমকি দিলেন বাইডেন
ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই এককভাবে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ১ মার্চ রাতে কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে রাশিয়ার আগ্রাসন নিয়ে তিনি বলেন, বিনা প্ররোচনায় এবং পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন পুতিন।

বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ নেতার আগ্রাসনের কারণে দীর্ঘমেয়াদে উচ্চমূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও নিশ্চিত করেন বাইডেন। তিনি আরও বলেন, ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রয়েছে।

ইতিহাসে দেখা গেছে, যখন আগ্রাসনের জন্য স্বৈরশাসকদের মূল্য দিতে হয়নি তখন তারা আরও বিশৃঙ্খলা তৈরি করেছে। পুতিনকে জানিয়ে দিতে চাই, যে পরিণতি অপেক্ষ করছে, সে ব্যাপারে তার কোনো ধারণা নেই।

Exit mobile version