স্বাধীনতাবিরোধীর হাতে বাংলাদেশের পতাকাতুলে দেবার প্রতিবাদে সাইফুল্লাহ গ্রেফতার

সন্ধান২৪.কমঃ কাউন্সিলম্যান জেমস এফ জিনারোর পক্ষ থেকে একজন পাকিস্তানির হাতে বাংলাদেশের পতাকা তুলে দেবার প্রতিবাদ করায় জ্যামাইকাবাসী সাইফুল্লাহ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ মার্চ রবিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর সাইফুল্লাহ থানা থেকে জামিনে মুক্ত হন।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি জ্যামাইকায়‘লিটলবাংলাদেশ এভিনিউ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি মোহাম্মদ রশিদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেয়া হয়। তখন সাইফুল্লাহ ভূঁইয়াসহ অনেকেই এর প্রবল প্রতিবাদ করে বলতে থাকেন, বাংলাদেশের জাতীয় পতাকা কেন একজন পাকিস্তানি বা স্বাধীনতাবিরোধীর হাতে তুলে দেয়া হয়। সেই ঘটনার জেরেই সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে সাইফুল্লাহ জানান, ওই অনুষ্ঠানে তার নামও ঘোষনা করার কথা ছিল জিম জিনেরোর। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি মোহাম্মদ রশিদ আমার নাম বাদ দিয়েছেন।
সাইফুল্লাহ বলেন, মোহাম্মদ রশিদের সাথে আমার এক পরিচিত হাওলাদের ব্যবসায়ীক সম্পর্ক আছে। সেই হাওলাদারকে আমি দুলাভাই ডাকি। সেই সুত্রেই আমি হাওলাদারকে গ্রেপ্তারের তিনদিন আগে ফোন করে, অনুষ্ঠানের দিন কেন আমার নাম বাদ দেয়া হলো বিষয়টি জানতে চাই। ওই সময় মোহাম্মদ রশিদ ও জিম জিনেরের সাথে ছিলেন হাওলাদার। আমার ধারণা, আমি যখন কথা বলছিলাম,তখন ফোনটি স্পিকারে দেয়া ছিল। এসময় মোহাম্মদ রশিদের সাথে আমার উত্তপ্ত বাক্য বিনিময় ও কথা কাটাকাটি হয়। সেই সময় ওখান থেকে পুলিশ কল করা হয় এবং আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, আমি নাকি রশিদকে হত্যার হুমকি দেই। যে কারণে আমাকে গত ৬ মার্চ বিকেল তিনটায় ১০৩ পুলিশ প্রিসেন্টে গেলে আমাকে গ্রেপ্তার করা হয়।
সাইফুল্লাহ আরো জানান,আমি কোন ভাবেই রশিদকে হত্যার হুমকি দেই নাই। তবে এটা সত্য তার সাথে আমার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সাধারণ ভাবে আমরা যে ভাবে কথা বলি সে ভাবেই বলেছি। সাইফুল্লাহ জানান, ইতিমধ্যেই আমি আমার আইনজীবি নিয়োগ করেছি। আগামী ৩ মে মামলার শুনানী আছে।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিতমুখ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সাইফুল্লাহ ভূঁইয়াকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশীরা। সাইফুল্লাহর বিরুদ্ধে মামলা দায়েরের পেছনে স্থানীয় বিপক্ষ শক্তি রয়েছে বলে অনেকেই ধারণা করছেন।
উল্লেখ্য, ‘লিটলবাংলাদেশ এভিনিউ’-এর উদ্বোধনী অনুষ্ঠানের বিশৃঙ্খলা, জিনারো কর্তৃক বাংলাদেশ ীকমিউনিটিকে অবজ্ঞা করাসহ নানা ঘটনায় বাংলাদেশী কমিউনিটি ক্ষুব্ধ। কাউন্সিলম্যান জেমস এফ জিনারোর বাংলাদেশীদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য আচরণে ক্ষুদ্ধ হয়ে জ্যামাইকাবাসী বাংলাদেশীরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সাইফুল্লাহ সেই সমাবেশ আয়োজনে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ।

Exit mobile version