হারুনের মৃত্যুবার্ষিকী পালন প্রগ্রেসিভ ফোরামের

সন্ধান২৪.কম : প্রগ্রেসভ ফোরাম ইউএসএ‘র সাবেক প্রচার সম্পাদক, উদীচী যুক্তরাষ্ট্রের সাবেক সাংগঠনিক সম্পাদক, বেন নিউ ইয়র্ক চ্যাপ্টারের প্রাক্তন সমন্বয়ক এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হারুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করলো প্রগ্রেসিভ ফোরাম ইউএস ।


গত ১৮ জুন রবিবার সকাল ১১ টায় ভার্চুয়াল স্মরণ সভায় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য এবং বাংলাদেশের প্রগতিশীল নেতা-কর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম বলেন, হারুন ছিলেন পার্টির একজন নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দায়িত্বশীল কর্মী। তার মত একনিষ্ঠ কর্মীকে অকালে হারিয়ে আমাদের পার্টি ও গণসংগঠনের অনেক ক্ষতি হলো।
মোঃ হারুনের জীবনের বিভিন্ন দিক তুলে ধওে আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, উদীচীর কেন্দ্রীয় নেতা কঙ্কন নাগ, চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক অশোক সাহা এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর,ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি এডভোকেট হাসান তারিক চৌধুরী, ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি শরিফুজ্জামান শরীফ এবং বর্তমান সভাপতি দীপক শীল, হারুনের বাল্যবন্ধু ও স্কুল জীবনের সহপাঠী ইউসুফ সোহেল, প্রগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে খোরশেদুল ইসলাম, ডক্টর মহসিন সিদ্দিক, সৈয়দ রেজাউল করিম, যুক্তরাষ্ট্র উদীচীর সহ-সভাপতি শরাফ সরকার, লেখক সুবক্তগীন সাকী, আলমগীর কবীর প্রমূখ।
প্রগ্রেসভ ফোরামের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন কল্লোল দাস এবং হিরো চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রগ্রেসভ ফোরামের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু।

Exit mobile version