‘হালাল খাবার বিক্রি করি না’, ঘোষণায় লন্ডনের ভারতীয় রেস্তরাঁয় মুসলিম বিক্ষোভে  ‘আল্লাহু আকবর’ স্লোগান

'সিংস ডাইনিং'-এর সামনে একদল বিক্ষোভকারী। ছবি: সংগৃহীত।

সন্ধান২৪.কম ডেস্ক : লন্ডনে একটি ভারতীয় রেস্তরাঁকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পশ্চিম লন্ডনের একটি ভারতীয় রেস্তোরাঁর বাইরে শত শত মুসলিম বিক্ষোভকারী। তাদের দাবি, ওই রেস্তরাঁটিকে বন্ধ করতে হবে। যেহেতু ‘হালাল খাবার’ (শরিয়ত অনুযায়ী বৈধ খাদ্য) বিক্রি করবেন না বলে জানিয়ে দিয়েছেন মালিক। হ্যামারসমিথ এলাকার জনপ্রিয় রেস্তরাঁ ‘সিংস ডাইনিং’য়ের সামনের বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের নিরস্ত করে।

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মুসলিম বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা হাতে ‘আল্লাহু আকবার’, ‘ধিক্কার তোমাদের’ ও ‘প্যালেস্টাইন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে পশ্চিম লন্ডনের ভারতীয় রেস্তরাঁ নিয়ে অশান্তি ঊর্ধ্বমুখী।

রেস্তরাঁর মালিক শিখ ধর্মাবলম্বী। তাঁর স্পষ্ট ঘোষণা, এই রেস্তরাঁয় হালাল মাংস বিক্রি করা হয় না। দোকানের বাইরে ‘Proudly non-halal’ বোর্ড লাগানোকে কেন্দ্র করে শুক্রবার রাতে রেস্তরাঁর সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। রেস্তরাঁটি বন্ধ করার দাবিও ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় লন্ডন পুলিশের আধিকারিকদের। ঘটনাটি পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকার। রেস্তরাঁটির নাম ‘সিংস ডাইনিং’ (Singh’s Dining)।

‘সিংস ডাইনিং’-এর সামনে একদল বিক্ষোভকারী। ছবি: সংগৃহীত।

‘সিংস ডাইনিং’ নামের ভারতীয় রেস্তরাঁটি খাদ্য রসিকদের কাছে ‘রংরেজ’ নামে পরিচিত। সেটির মালিক হরমন সিং কাপুর। ঝামেলার নেপথ্যে রেস্তারাঁর দরজায় ঝোলানো একটি বার্তা। সেখানে লেখা—‘আমরা গর্বের সঙ্গে হালাল খাদ্য বিক্রি করি না’। সিংস ডাইনিংয়ের সমালোচকদের আরও অভিযোগ, সমাজমাধ্যমে মুসলিম, হালাল মাংস এবং গাজা সংঘাত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হরমন। অন্যদিকে, হরমনের দাবি, হালাল মাংস বিক্রি করতে অস্বীকার করায় তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের অসংখ্যবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।

যদিও আতঙ্ক কাটছে না রেস্তরাঁ মালিকের। ফের হামলার আশঙ্কা করছেন তিনি। প্রশ্ন উঠছে, লন্ডনের মতো শহরে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের দাবিতে কোনও রেস্তরাঁ কেন ‘হালাল খাবার’ বিক্রি করবে?

পরিস্থিতি আরও একটি মোড় নেয়, যখন বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে পশ্চিম লন্ডনের বাসভবন থেকে হরমনকে গ্রেপ্তার করা হয়। মনে করা হচ্ছে, সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের জেরেই গ্রেপ্তার করা হয়েছে শিখ রেস্তরাঁ মালিককে। বিক্ষোভকারীদের ফুটেজে দেখা গিয়েছে, হরমনের অবর্তমানে তাঁর স্ত্রী খুশি রেস্তরাঁর জানালায় একটি প্ল্যাকার্ড তুলে ধরেছেন। যেখানে লেখা আছে, “জন ক্লিস এই রেস্তোরাঁটির পাশে দাঁড়াচ্ছেন। কারণ পুলিশ তা করছে না।” অন্য সুত্র :  সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক ও আমার দেশ অনলাইন

 

 

Exit mobile version