হাসপাতালের বিল তিন লাখ, মর্গে অভিনেত্রীর মিনুর লাশ, আসছেন না সন্তানরাও

সন্ধান২৪.কম :  ২২ সেপ্টেম্বর  দুপুর ১টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী মিনু মমতাজ।

 জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ দুপুরে মারা গেলেও তার মরদেহ পড়ে আছে হাসপাতাল মর্গে। কারণ হিসেবে জানা গেল প্রায় তিন লাখ টাকা বিল বাকি আছে হাসপাতালে। বিল পরিশোধ করতে হবে শুনেই তার সন্তানরা কেউ আসছেন না।

হাসপাতালটির কাস্টমার কেয়ার থেকে  বলা হয়, ‘গত ৪ সেপ্টেম্বর উনাকে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি করা হয়। টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চিকিৎসা বাবদ মোটা অংকের বিল বাকি। সেটা পরিশোধ করা নিয়ে ঝামেলা হচ্ছে। বিষয়টা বেদনাদায়ক। তবে উনার আত্মীয়স্বজনরা যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। আমরাও বিল কাঁটছাট করে মিনু মমতাজের মরদেহ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছি।

 

 

Exit mobile version