Wednesday, November 25, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হাসিনার দেশে ফেরার ঘোষণায় বাংলাদেশের সালাউদ্দিন আহমদ  ও ভারতের এস জয়শঙ্কর  কি বললেন

November 25, 2026
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0

(বাঁ দিকে) শেখ হাসিনা, মাঝে সালাউদ্দিন আহমদ ও এস জয়শঙ্কর (ডান দিকে)।

0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারত ও বাংলাদেশ ভিন্ন ভিন্ন কথা বলছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেছেন , ‘‘ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।’’

ভারত কী বলল ? ‘স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, বাংলাদেশের তরফে প্রত্যর্পণ করার অনুরোধ পৃথক বিষয়’, জানাল ভারত! বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ।

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে না পারলে ১৬ ডিসেম্বরের পর যে কোন ভাবে,যে কোন দিন বাংলাদেশ ফিরবেন। শেখ হাসিনা দৃঢ়তার সাথে তার কর্মীদের কাছে এমন প্রত্যয় করেছেন বলে, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান।

সালাউদ্দিনের দাবি, একমাত্র নয়াদিল্লি-ঢাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা দেশে ফিরতে পারেন। তিনি বলেন, ‘‘ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।’’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত ও ঘোষণা সম্পূর্ণ ভাবে তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এর সঙ্গে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ঢাকার তরফে পাঠানো কূটনৈতিক বার্তার কোনও সম্পর্ক নেই। বুধবার এ কথা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দাবি, দু’টি বিষয় সম্পূর্ণ ভাবে পৃথক। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সম্পর্কহীন।’’

অন্য দিকে, হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় বাংলাদেশ সরকার কোনও চাপে নেই বলে বুধবার দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সীমান্ত এলাকায় সাম্প্রতিক নজরদারি সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি সরকারের নিয়মিত কাজ বলে জানান তিনি। হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আধাসামরিক বাহিনী বিজিবির ১০৮টি প্লাটুন মোতায়েন করা হয়েছে বিভিন্ন জেলায়। যার মধ্যে ৫৬টি মোতায়েন করা হয়েছে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে।

সালাউদ্দিনের দাবি, একমাত্র নয়াদিল্লি-ঢাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা দেশে ফিরতে পারেন। তিনি বলেন, ‘‘ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।’’ সেই সঙ্গেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ওই বিএনপি নেতার মন্তব্য, ‘‘তিনি (হাসিনা) আসব আসব বলেন। এক বার বলেছেন, নভেম্বরে আসবেন। এক বার বলেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এ দিকে মনোযোগ নেই। সরকার কোনও চাপেও নেই।’’

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত হাসিনার ফাঁসির সাজার প্রসঙ্গ তুলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তিনি বলেন, ‘‘তদন্ত, চার্জশিট ও বিচারবিভাগীয় কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনও ব্যবস্থা নেবে।’’ তবে হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একাংশ হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে সালাউদ্দিনের মন্তব্য, ‘‘পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন। কিন্তু তাঁরা সরকারের কঠোর নজরদারিতে আছেন। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’’

সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে তারেক সরকার করছে, হাসিনার পতনের পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকেই সে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা লুকিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে অশান্তি পাকাতে পারেন। সেই কারণেই সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি তৎপর হয়েছে বিজিবি এবং পুলিশ। প্রথম আলোর প্রতিবেদনে দাবি, বাংলাদেশ পুলিশের সদর দফতর থেকে বাহিনীর আইজিপি মোহাম্মদ আলি হোসেন ফকির সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলির পুলিশকর্তাদের সঙ্গে অনলাইনে একটি বৈঠক সারেন। আধিকারিক সূত্রে ওই প্রতিবেদনে জানানো হচ্ছে, বৈঠকে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকর্তাদের সজাগ থাকতে বলেছে বাংলাদেশ পুলিশের সদর দফতর। ওই সূত্রের দাবি, সীমান্ত এলাকায় টহলদারি এবং নজরদারি বাড়াতে বলা হয়েছে। অবৈধ ভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত দালালদের গতিবিধির উপরেও নজর রাখতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে অস্ত্রের চোরাচালান না-হয়, সে বিষয়ের উপরেও জোর দিচ্ছে বাংলাদেশ পুলিশ।

Related Posts

আন্তর্জাতিক

বাংলাদেশ১৮% ভারত ২৫%! ফের ‘শুল্কযুদ্ধে’র দামাম বাজালেন ট্রাম্প, ভোট ভরাডুবিতেও ফেরেনি হুঁশ?

November 25, 2026
2
আন্তর্জাতিক

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’, আস্ফালন পশ্চীমবঙ্গ রাজ্যমন্ত্রী সিংয়ের

November 25, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • হাসিনার দেশে ফেরার ঘোষণায় বাংলাদেশের সালাউদ্দিন আহমদ  ও ভারতের এস জয়শঙ্কর  কি বললেন
  • বাংলাদেশ১৮% ভারত ২৫%! ফের ‘শুল্কযুদ্ধে’র দামাম বাজালেন ট্রাম্প, ভোট ভরাডুবিতেও ফেরেনি হুঁশ?
  • ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’, আস্ফালন পশ্চীমবঙ্গ রাজ্যমন্ত্রী সিংয়ের
  • নিউইয়র্কে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশে হিন্দু নেতাকে হুমকি আ. লীগ নেতার। সিদ্দিকুর রহমান ও হিন্দু কমিউনিটির নিন্দা
  • ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়া হল খুলনায়,১৬ দিন আগে একই জায়গায় কবির ছবি বিকৃত করা হয়েছিল

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version