সন্ধান২৪.কম: প্রথমদিনে সরকারি চলমান কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে আটক হয়েছিল ৪৯৭ জন। এবার তাদের আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর থেকে একে একে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের দুইশ’ থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদেশ দেন।
শহিদুল ইসলাম বলেন, প্রায় ৬০০ মানুষকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করে আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে।