সন্ধা২৪.কম ডেস্ক : বাংলাদেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন জায়গা জ্বলছে। হিন্দুদের উপরও অত্যাচার নেমে আসছে বলে অভিযোগ করা হচ্ছে। সেই আবহে এবার মন্তব্য করলেন বিজেপির পশ্চীমবঙ্গ রাজ্যে পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তার হুঙ্কার, “বাংলাদেশ নিয়ে নেব।” মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গঙ্গারতির অনুষ্ঠান ছিল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন মন্ত্রী অর্জুন সিং।

ভাটপাড়ায় রাশ পূর্ণিমায় গঙ্গা আরতির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছিলেন অর্জুন। বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসে। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে অশান্তি ছড়িয়েছিল। জ্বলে প্রতিবেশী দেশের বহু এলাকা। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। জল্পনা উসকে শেখ হাসিনা ঘোষণা করেছেন ওইদিনই তিনি বাংলাদেশে যাবেন। সেই কথা জানার পরেই ফের বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছে।
বাংলাদেশের একাধিক জায়গায় হিংসার আগুন ছড়িয়েছে। নতুন করে হিন্দুদের উপর অত্যাচার হওয়া শুরু হয়েছে। আওয়ামি নেতা-কর্মীরা ‘খুন’ হচ্ছেন। সেই বিষয় নিয়েও অর্জুনকে প্রশ্ন করা হয়েছিল। তারপরই অর্জুন সিং বলেন, “বাংলাদেশ নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস আছে। তার মধ্যেই আমরা নিয় নেব।” পরিবহণমন্ত্রীর এই মন্তব্যের পরই জল্পনা বেড়েছে। যদিও এই প্রসঙ্গে আর কোনও কথা বলেননি অর্জুন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনেই বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে জল্পনা বাড়ছে।
দিল্লি থেকে ঢাকা যাওয়ার জন্য তারেক রহমানের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চেয়েছেন মুজিবকন্যা। এই তথ্য সামনে আসতেই মুখ খুলেছে ঢাকা। তারেক রহমানের সরকারের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনাকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি অবস্থায় ফিরতে হবে।
সুত্র : সংবাদ প্রতিদিন।