১৮ অক্টোবর প্রায় সাড়ে ৩৫ হাজার ভোটার নিয়ে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির  নির্বাচন

সন্ধান২৪.কম : ১৮  অক্টোবর প্রায় সাড়ে ৩৫ হাজার ভোটার নিয়ে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির  নির্বাচন হতে যাচ্ছে। সোসাইটির ইতিহাসে এইবার সবচেয়ে বেশী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ ১৩ ঘন্টা সময়ে নিউইয়র্ক শহরের ৫ টি কেন্দ্রে মোট ২১ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটাররা ভোট দিতে পারবেন।

গত ১১ আগষ্ট সন্ধায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সংগঠনের ইলেকশন কমিশন এক সংবাদ সম্মেলন করে এই ঘোষনা দেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার বদরুল হক খান,মো: শামসুদ্দিন আজাদ,মো: রুহুল আমিন সরকার,আহবাব চৌধুরী,মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।

নির্বাচনের তথ্য নিয়ে লিখিত বক্তব্যে বলা হয়,২৫ আগষ্ট মনোনয়নপত্র বিতরণ,৩০ আগষ্ট মনোয়নপত্র দাখিল,৩১ আগষ্ট বাছাই,১ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সভাপতি- ১ জন ,সিনিয়র সহ সভাপতি- ১ জন, সহ সভাপতি- ১জন, সাধারণ সম্পাদক-১ জন, সহকারী সাধারণ সম্পাদক- ১জন, কোষাধ্যক্ষ-১জন, সাংগঠনিক সম্পাদক-১জন,বিভাগীয় সম্পাদক ৬জন এবং কার্যকরী পরিষদ সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানানো হয়।

কুইন্সের গুলশান টেরেস,ওজন পার্কের ম্যাজেস্টিক মার্কোইস হল,ব্রুকলিনের কামালস হল,ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস হল ও জ্যামাইকার ইকরা পার্টি হরে ভোট কেন্দ্র করা হয়েছে।

বাংলাদেশ সোসাটির সব ভোটার বাংলা ভাষায় পড়েন ও কথা বলেন এবং সোসাইটি বাংলা ভাষা ও বাঙালির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে কাজ করছে। সেখানে লিখিত বক্তব্য কেন ইংরেজিতে করা হলো ?

সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলা ভাষায় প্রকাশিত গণমাধ্যমের সাংবদিকরা এমন প্রশ্ন করলে, তারা পরবর্তীতে সবকিছু বাংলা ভাষায় প্রকাশ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের নির্বাচনের কিছু বিধিমালাও তুলে ধরেন এবং কঠোরভাবে এসব নীতিমালা মেনে চলা হবে তিনি বলেন।

 

 

 

Exit mobile version